পাঁচ ম্যাচে এ নিয়ে প্রথম পয়েন্ট নষ্ট করলো জার্মান চ্যাম্পিয়নরা। গ্রুপের তিন দল কোপেনহেগেন, গ্যালাতাসারে ও ম্যানচেস্টার ইউনাইটেডকে আগেই পিছনে ফেলে আধিপত্য দেখিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে বাভারিয়ানরা।
এর আগে অক্টোবরে ডেনমার্কে ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে বাড়ি ফিরেছিল বায়ার্ন। ইনজুরি টাইমে ফ্র্যান্স ক্রায়েজিগের হ্যান্ডবলে রেফারি স্টিফেনি ফ্র্যাপার্ট পেনাল্টির নির্দেশ দেন।
.png)
ভিএআর রিপ্লেতে দেখা গেছে বল ক্রায়েজিগের কনুইয়ের বেশ খানিকটা উপরে ও কাঁধে লেগেছে। স্টিফেনি তার সিদ্ধান্ত বাতিল করেন। যদিও এ সময় স্ট্রাইকার হ্যারি কেন ও কোচ থমাস টুখেল সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
বায়ার্নের অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলার বলেছেন ভিএআর প্রায় প্রতিটি ম্যাচেই এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে। এর আগে মঙ্গলবার নিউক্যাসল ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে।
মুলার বলেন, ‘আমি কখনই এই আইনের সঙ্গে সহমত হতে পারিনি। কিন্তু গতকালকের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করলে বিষয়টি খুবই আপত্তিজনক। আমি মনে করি আইনপ্রণেতারা বিষয়টি নিয়ে আরো চিন্তা করবে।’
২০১৮ সালের পর এই প্রথমবারের মত বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে পয়েন্ট হারালো। তারপরও গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবেই টুখেলের দল শেষ ষোলোতে উঠেছে।
বায়ার্ন বস বলেছেন, ‘আমাদের খেলা আরো ভালো হওয়া উচিৎ ছিল। সম্প্রতি আমরা বেশ কিছু ম্যাচে ভাল করেছি। আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। আমরা আজ নিজেদের সুযোগগুলোও যথার্থভবে কাজে লাগাতে পারিনি।’
এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্নের টানা ১৭ ম্যাচে জয়ের ধারা শেষ হলো। তবে গ্রুপ পর্বে রেকর্ড ৩৯ ম্যাচে এখনো তারা অপরাজিত রয়েছে।