[ খেলা ]
আজীবন সম্মাননা পেলেন স্কালোনি
লিওনেল স্কালোনি
দীর্ঘদিন ধরে শিরোপা খরায় ভুগছিল আর্জেন্টিনা। বৈশ্বিক টুর্নামেন্ট কিংবা মহাদেশীয় লড়াই, কোথাও নিজেদের প্রমাণ করতে পারছিল না আলবিসেলেস্তেরা। ব্যর্থতার মাঝে দলটির দায়িত্ব নেন লিওনেল স্কালোনি নামে ৪৫ বছর বয়সী এক কোচ।
হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হন স্কালোনি। এরপরই বদলে যায় চিত্র। তার জাদুর ছোঁয়ায় একে একে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। মেসিদের টানা তিন শিরোপা জেতান এই মাস্টারমাইন্ড।
এরপর থেকে তার মুকুট কেবল ভারী হয়ে চলেছে। অল্প সময়ে স্মরণীয় সব অর্জনের পর গ্লোব সকার অ্যাওয়ার্ড এই আর্জেন্টাইন কোচকে আজীবনের সম্মাননা দিয়েছে। দুবাইয়ের দ্য আটলান্টিসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংস্থাটি তার হাতে এই পদক তুলে দেয়।
.png)
উক্ত অনুষ্ঠানে ফিফা, উয়েফা, ইসিএ এবং প্রধান ক্লাবগুলোর তারকা ফুটবলার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২০২১ সাল থেকে আলবিসেলেস্তেদের হয়ে লাগাতার সব অর্জনের জন্য স্কালোনিকে আজীবন সম্মাননা পদক দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!