এদিকে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলে এখনো হারের তেতো স্বাদ পায়নি লেভারকুজেন! এই ২৭ ম্যাচে ২৪টিতেই বিজয় উৎসব করেছে তারা। অন্য তিন ম্যাচে ড্র করেছে জাবি আলনসোর দল।
সর্বশেষ বুন্দেসলিগার ম্যাচে আরবি লিপজিগের মাঠে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে লেভারকুজেন। এ জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে দূরত্বটা আরো বাড়াল আলনসোর শিষ্যরা।
লিপজিগের মাঠে দুইবার পিছিয়ে পড়েও ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে জাবি আলনসোর ছোঁয়ায় খোলনলচে পুরোপুরি বদলে যাওয়া লেভারকুজেন। পিয়েরো হিনক্যাপির শেষ বেলার গোলে বাজিমাত করে তারা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে বিজয় উৎসব করল তারা। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে তারা হারিয়েছিল অগসবুর্গকে।
.png)
নিজ মাঠে খেলার সপ্তম মিনিটে লিপজিগকে এগিয়ে নেন জাভি সিমোনস। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি শোধ দেন লেভারকুজেনের নাথান টেল্লা। কিন্তু খানিকটা পরে করা লোইস ওপেন্দার লক্ষ্যভেদে আবার লিড নেয় লিপজিগ। লেভারকুজেনও খেলায় ফেরে দ্রুতই। ৬৩তম মিনিটে জোনাথন টাহর গোলে স্কোর হয় ২-২! এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পিয়েরো হিনক্যাপির গোলটি পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছে জাবি আলনসোর দলকে।