ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘মনে হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ৯ মে ২০২৪
‘মনে হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি’
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর লড়াই হবে সেটা বোঝা গিয়েছিল আগেই। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে হয়েছেও তাই-ই। তবে দুর্ভাগ্যজনকভাবে গোল বাতিল হওয়ায় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল।

সান্তিয়াগো বার্নাব্যুতে তখন ২-১ গোলে পিছিয়ে সফরকারী বায়ার্ন মিউনিখ। চলছে যোগ করা ১৩তম মিনিটের খেলা। গোল করলেই ম্যাচের ভাগ্য গড়াবে অতিরিক্ত সময়ে। বল জালেও পাঠিয়েছিলেন বায়ার্নের ম্যাথিস ডি লিখট। কিন্তু বল জালে জড়ানোর আগেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। 

এরপর মাঠেই রেফারির এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানান বায়ার্নের খেলোয়াড়রা। ম্যাচের পর রেফারি এ নিয়ে ক্ষমাও চেয়েছেন, তবে বায়ার্ন কোচ টমাস টুখেল অবশ্য বলছেন, তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। 

Advertisement

এই হারে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে বায়ার্ন। ফিরতি লেগে অবশ্য বায়ার্নই প্রথমে লিড পেয়েছিল। কিন্তু শেষ দিকে দুই গোল করে ম্যাচ জিতে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। 

ডি লিখটের গোল বাতিল নিয়ে ম্যাচের পর ক্ষোভ ঝেড়েছেন টুখেল। এমনকি ভিএআর কলও করা হয়নি। 

টুখেল বলেন, ‘এটা খুব বাজে সিদ্ধান্ত ছিল। লাইন্সম্যান ও রেফারির কাছ থেকে অন্যায্য সিদ্ধান্ত পেয়েছি। শেষদিকে মনে হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।’ বায়ার্ন কোচ আরো বলেন, ‘লাইন্সম্যান দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সেটা কাজে দেয়নি।’

আগামী ১ জুন ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!