[ খেলা ]
জাতীয় নারী ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ময়মনসিংহ
ছবি: সংগৃহীত
১৩তম জাতীয় নারী ক্রিকেট লিগ ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ বিভাগ। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী বিভাগীয় শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে এই টুর্নামেন্টের শেষ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বেলা দুইটায় বাংলা ট্র্যাক ক্রিকেটে একাডেমিতে। যেখানে মুখোমুখি হয় ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ। নম্বরের ভিত্তিতে সেখানে শিরোপা জিতে নেয় ময়মনসিংহ বিভাগ।
এ ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ময়মনসিংহ বিভাগ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে রাজশাহী বিভাগ ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করে।
.png)
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওমেন্স ক্রিকেটের ইনচার্জ হাবিবুল বাশার এবং বিসিবি কর্মকর্তা নাজমুল আবেদীন ফাহিম।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!