ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে জ্যোতি  

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ২ অক্টোবর ২০২৪
সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে জ্যোতি  
নিগার সুলতানা জ্যোতি

এবারের নারী টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দারুণ এক মাইফলকে পা দেবেন। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তিনি শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামবেন। 

অন্যরকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে জ্যোতির কাছে এমন অর্জনের আগে জানতে চাওয়া হয় প্রতিক্রিয়া। বুধবার  বিসিবির ডিজিট্যাল প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে দলের জয়টাকেই অবশ্য তিমি মুখ্য হিসেবে উল্লেখ করেন।  

‘এটা অন্যরকম এক অনুভূতি। একসাথে ম্যাচ খেলার অনুভূতি আসলে অন্যরকম। অনেক বেশি খুশি বলবো। হ্যাঁ, অনেক সময় আসলে অবাক লাগে। মনে হচ্ছিল যে এই কেবল ক্যারিয়ারে শুরু করেছি। দেখতে দেখতে প্রায় ১০০টা ম্যাচ হয়ে যাচ্ছে।’ 

Advertisement

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্কটিশদের সঙ্গে মাইলফলকে পা দেওয়ার আগে টাইগ্রেস উইকেটরক্ষক ব্যাটার অবশ্য মাটিতেই পা রাখছেন। তার ভাষ্য, ‘যদি আল্লাহ্‌ পাক সুস্থ রাখেন আগামীকাল সেটা হবে। এই দিক থেকে আমি অনেক বেশি আনন্দিত। সবথেকে বেশি খুশি হবো ১০০তম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজে কোনো অবদান রাখতে পারি সেটা হবে আমার জন্য সবচেয়ে স্মরণীয়।’ 

গত ২৪ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াডের সকল খেলোয়াড়দের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন জ্যোতি। এরপর সেদিন নিজের শততম ম্যাচ নিয়েও কথা বলেছিলেন। 

‘প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। একজন প্লেয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারবো কি না। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।’ 

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের হয়ে এ পর্যন্ত চার ক্রিকেটার কমপক্ষে একশ টি-২০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৩৮), পরের অবস্থানে সাকিব আল হাসান (১২৯)। মুস্তাফিজুর রহমান (১০৩) তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন। তার পরেই রয়েছেন মুশফিকুর রহিম (১০২)।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!