ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৪ সালে আর মাঠে নামছেন না নয়্যার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ১০ ডিসেম্বর ২০২৪
২০২৪ সালে আর মাঠে নামছেন না নয়্যার
ম্যানুয়েল নয়্যার

জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানুয়েল নয়্যার। বায়ের লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখে দিতে গিয়ে তার সঙ্গে সংঘর্ষ ঘটে। তাতে বাজেভাবে ফাউলের শিকার হন ফ্রিম্পং। পাঁজরে আঘাত পান নয়্যার।

চোট পাওয়ায় এ বছর সম্ভবত আর মাঠে নামতে পারবেন না বায়ার্ন মিউনিখের অধিনায়ক নয়্যার। এমন ইঙ্গিতই দিয়েছেন দলটির কোচ কোচ ভিনসেন্ট কোম্পানি।  

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতারের বিপক্ষে নামবে বায়ার্ন। খেলার আগে কোম্পানি বলেছেন, ‘নয়্যারের পাঁজরের হাড়ে চিড় ধরেছে। এ কারণে এ বছর তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এখন গুরুত্বপূর্ণ হলো, কত তাড়াতাড়ি সে সুস্থ হতে পারে। আশা করছি জানুয়ারির শুরুতে তাকে আবারো দলে ফিরে পাবো। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

Advertisement

বায়ার্ন এবারের মৌসুমে শুরু থেকে প্রথম দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে চোটের কারণে দলে পায়নি। গোলরক্ষক নয়্যার ছাড়াও ইনজুরির তালিকায় আছেন হ্যারি কেন, কিংসলে কোম্যান, আলফোনসে ডেভিস, হুয়াও পালহিনহা, সার্জি জিনাব্রি, জোসিপ স্টানিসিচ, হিরোকি ইতো ও মাথিস টেল। ব্যাক-আপ গোলরক্ষক সভেন উলরেইখ ব্যক্তিগত কারণে দলের বাইরে রয়েছেন। 

এ প্রসঙ্গে কোম্পানির ভাষ্য, ‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত রয়েছেন। কিন্তু তারপরও আমরা এখনো সঠিক পথেই আছি।’

নয়্যারের অনুপস্থিতিতে দলের তৃতীয় পছন্দের গোলরক্ষক ড্যানিয়েল পেরেটজে আজকের ম্যাচে গোলবার সামলাবেন। জার্মান কাপের শেষ ১৬-তে লেভারকুসেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের ম্যাচটিতে নয়্যারের লাল কার্ডে অভিষেকের সুযোগ পান ইসরায়েলের এই গোলরক্ষক। 

ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বায়ার্ন এই মুহূর্তে পাঁচ ম্যাচে টেবিলের ১৩তম স্থানে রয়েছে। বার্সেলোনা ও অ্যাস্টন ভিলার কাছে পরাজিত বায়ার্ন বাকি তিন ম্যাচে জয়ী হয়েছে। শাখতারের বিপক্ষে জিততে পারলে বায়ার্নের শীর্ষ আটে থেকে গ্রুপপর্ব শেষ করার পথ মসৃণ হবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!