ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

হাসি

মূলঃ Søren Kierkegaard
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৭:২৯, ১৯ জানুয়ারি ২০২৩
হাসি
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (ফ্রিদা কাহলো ও গায়িকা শাভেলা ভারগাস)

বড় হবার পর যেদিন আমি যখন চোখ খুলে বাস্তব পৃথিবীকে দেখেছিলাম, সেদিন হতেই আমি হাসতে শুরু করেছিলাম।  আজও আমি সেই  হাসি বন্ধ করিনি।

আমি দেখেছিলাম, জীবনের অর্থ হলো জীবিকার্জন; জীবনের উদ্দেশ্য হলো উচ্চ আদালতের বিচারক হওয়া; ভালোবাসার আনন্দ হলো কোনো ধনী মেয়েকে বিয়ে করা; বন্ধুত্বের আশির্বাদ হলো অর্থনৈতিক সংকটের সময়ে পরস্পরকে সাহায্য করা; প্রজ্ঞা হলো অধিকাংশ মানুষ যেটিকে সত্য বলে মানে; আবেগ হলো উত্তেজিতভাবে বক্তৃতা দেওয়া, সাহস হলো শুধু সামান্য কিছু অর্থ জরিমানা দেওয়ার ঝুঁকি নেয়া, সৌহার্দ্য হলো কাউকে ডিনারের শেষে আমন্ত্রণ জানানো, এবং স্রষ্টার প্রতি ভয় হলো বছরে একবার বলি বা কুরবানি দেওয়া বা উপাসনালয়ে যাওয়া। এগুলো দেখেই আমি হাসতে শুরু করেছিলাম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!