ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৭, ৩ অক্টোবর ২০২৩
রাজধানীতে ইয়াবাসহ আটক ৩
ফাইল ফটো

রাজধানীর উত্তরা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। এরা হলেন- মো. আসিফ, মো. ফারুক ও মো. আবুল কাশেম।

মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, কয়েকজন ব্যক্তি উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ঐ স্থানে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

Advertisement

আটক ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।   

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!