ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করল প্রতিবেশী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৫, ১৮ নভেম্বর ২০২০
বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করল প্রতিবেশী
গ্রেফতার ইশতিয়াক চৌধুরী ওরফে ইফতি

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীর বাবা বাদী হয়ে বগুড়ার দুপচাঁচিয়া থানায় সোমবার দুপুরে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, দারিদ্রতার কারণে স্বামী-স্ত্রী দুজনেই কর্মস্থলে যান। তাদের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে এক প্রতিবেশীর বাড়িতে মাঝে মধ্যে খাওয়া-দাওয়া ও খেলাধুলা করতো। ওই প্রতিবেশীর ছেলে ইশতিয়াক চৌধুরী ইফতির মেয়েটিকে গত ৩০ অক্টোবর দুপুরে ধর্ষণ করেন। এ সময় তার বাড়িতে কেউ ছিল না। ওই দিন রাতেই কিশোরীর মা ফ্যাক্টরির কাজ শেষে বাড়ি ফিরলে তাকে ঘটনাটি জানায়।

সোমবার শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করেই পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি ইশতিয়াক চৌধুরী ওরফে ইফতিকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, আসামিকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মাদরাসাছাত্রীর জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!