ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির বারান্দা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২১
বাড়ির বারান্দা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ফাইল ছবি

খুলনায় বাঁধন কুমার শীল নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর বাঘমারা মুন্সীগলি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

বাঁধন বাঘমারার মন্দির গলির বাসিন্দা রিতোষ কুমার শীলের ছেলে ও নগরীর বি কে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

খুলনা সদর থানার এসআই কামাল হোসেন বলেন, বাঘমারা মুন্সীগলির মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া অলোকা রানী ও বুলু রানীর ঘরের বারান্দা থেকে ওই ছাত্রের লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!