ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালুর ক্ষেতে করলা তুলতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১৮ জুন ২০২১
খালুর ক্ষেতে করলা তুলতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সুন্দর আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সুন্দর আলী উপজেলার চুকচুকি গ্রামের লংগড় আলীর ছেলে। 

ওসি বিল্পব কুমার বিশ্বাস জানান, গত বুধবার দুপুরে ভুক্তভোগী কিশোরী উপজেলার খ্রিস্টানপাড়া এলাকায় তার খালুর ক্ষেতে করলা তুলতে গেলে গণধর্ষণের শিকার হন। পরে খবর পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে কিশোরীর বাবা আমির হামজা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

ওসি আরো জানান, অভিযুক্ত সুন্দর আলীকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!