[ দেশজুড়ে ]
শিবগঞ্জে নৌকাডুবিতে নানি-নাতি ও ভাইবোনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নানি, নাতি ও দুই ভাইবোনের লাশ করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৮ জন। এ পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।
নিহতরা হলেন- পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০) ও সদর উপজেলার নারায়ণপুরের বাবু আলীর মেয়ে মাইশা খাতুন (৫), সদর উপজেলার নারায়ণপুরের ফিটুর ছেলে আসমাউল (৫) ও মেয়ে আয়েশা (৩)। এর মধ্যে নিলুফা ও মাইশা সম্পর্কে নানি-নাতনি এবং আসমাউল-আয়েশা সম্পর্কে ভাইবোন।
.png)
জানা গেছে, দুপুরে বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছলে বাতাসের কবলে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার অভিযানে নিলুফা ও মাইশার মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!