[ দেশজুড়ে ]
ছয়দিন বন্ধের পর হিলিতে আমদানি-রফতানি শুরু
হিলি বন্দর
ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে ঢোকার মধ্যে দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন দু-দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। পূজার ছুটি শেষে রোববার সকাল থেকে আবারো এ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
তিনি আরো জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম চালু ছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!