ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আখাউড়া স্থলবন্দরকে আধুনিকায়ন করা হবে’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ৩ নভেম্বর ২০২১
‘আখাউড়া স্থলবন্দরকে আধুনিকায়ন করা হবে’
আখাউড়া স্থল বন্দর পরির্দশন করেছেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য জাকিয়া সুলতানা ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় রাজস্ব বোর্ড সদস্য জাকিয়া সুলতানা বলেছেন, ২৩টির বেশি স্থল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম চলছে। দেশের বেশ কয়েকটি বন্দরকে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে তার মধ্যে আখাউড়া বন্দরও রয়েছে। 

বুধবার দুপুরে তিনি আখাউড়া স্থল বন্দর পরির্দশন করেন। এ সময় তিনি কাস্টমস, বন্দর, ইমিগ্রেশনসহ বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। 

বন্দরের অবকাঠামো, ব্যবসা-বাণিজ্যের সুবিধা- অসুবিধা এসব বিষয়ে খোঁজ খবর নেন। বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীরাও তাদের সুবিধা অসুবিধার কথা অবগত করেন। এসময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল চৌধুরী, সহকারি কমিশনার সাইফ উদ্দিন মজুমদার, সহকারি কমিশনার সালাহ উদ্দিন রিপন, উপ কমিশনার ফখরুল আমিন। 

Advertisement

জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, স্থলবন্দরের অবকাঠামো কেমন আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি সুবিধা আছে, আরো কি সুবিধা দরকার, কি বাধা আছে, সেগুলো সরেজমিনে দেখার জন্য এসেছি। 

তিনি বলেন, বন্দরের অবকাঠামোগত অবস্থা বিবেচনা করে আমদানির সুযোগ দেওয়া হয়। এ বন্দর দিয়ে অনেক পণ্যই আমদানির অনুমতি আছে। তারপরও ব্যবসায়ীদের দাবিগুলো বিবেচনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!