ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জিরো পয়েন্টে ভারতীয় ট্রাক বিকল, হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৫ নভেম্বর ২০২১
জিরো পয়েন্টে ভারতীয় ট্রাক বিকল, হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ
হিলি জিরো পয়েন্টে বিকল হওয়া ট্রাক

দিনাজপুরের হিলি জিরো পয়েন্টে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বিকল হওয়ায় স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ পাথরবোঝাই একটি ট্রাক জিরো পয়েন্টের গেটে বিকল হয়ে যায় বলে নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ভারত থেকে একটি পাথরবোঝাই ট্রাক জিরো পয়েন্ট দিয়ে হিলি বন্দরে আসার সময় প্রবেশমুখে বিকল হয়ে পড়ে। এতে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। রাস্তাটি একমুখী হওয়ায় এ ধরনের সমস্যায় পড়তে হয়েছে।

Advertisement

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, জিরো পয়েন্ট থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই ট্রাক বিকল হয়ে আমদানি-রফতানি ব্যাহত হয়। এতে বন্দরের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!