[ দেশজুড়ে ]
শেরপুর সীমান্তে ফের বন্যহাতির লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আরো একটি বন্যহাতির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করে বন বিভাগ।
এর আগে, গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছিল।
পরিবেশবাদী সংগঠন বার্ড কনজারভেশন অব শেরপুরের সভাপতি সুজয় মালাকার জানান, হাতিটির বয়স আনুমানিক ২ বছর। হাতিটি পুরুষ এবং দাঁত উঠতে শুরু করেছে মাত্র।
.png)
তিনি বলেন, স্থানীয়রা গর্ত খুঁড়ে হাতির লাশটি মাটিচাপা দিতে চেষ্টা করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
বনবিভাগের মধুটিলা রেঞ্জের গোপালপুর বিট কর্মকর্তা মো. শাহ্ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরই মধ্যে মৃত হাতিটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
চলতি মাসে কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রাম ও শেরপুরে একাধিক বন্যহাতি হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক হাতি হত্যা প্রাণীটির বিলুপ্তির আলামত হিসেবে দেখছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!