ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবারো ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৯ নভেম্বর ২০২১
আবারো ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর স্থায়িত্ব ছিল খুব অল্প সময়। সোমবার সন্ধ্যায় এ ভূকম্পনটি অনুভূত হয়। 

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ভূমিকম্প হয়। এটির উৎপত্তি হচ্ছে ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি।

ভূমিকম্পের খবর দেয় এমন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের চিন প্রদেশের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার।

Advertisement

সৈয়দ আবুল হাসনাত বলেন, ২৫ নভেম্বর ওই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়। যেটির প্রভাবে পুরো দেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পের প্রভাবেই আরো ছোট ছোট কিছু ভূমিকম্প হচ্ছে। এ নিয়ে আমাদের শঙ্কার কিছু নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!