এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলু মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের বাসিন্দা।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, হবিগঞ্জ কামড়াপুর এলাকা থেকে ছেড়ে যাওয়া মক্রমপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা নকলারআব্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার নিচে চাপা গুরুতর আহত হন জিলু মিয়াসহ অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক জিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
.png)
আরো পড়ুন: দুই ভোটের মালিক এক মেম্বার!
ওসি আরো জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ১৫ ডিসেম্বর জেলার শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও একজন। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পুরান বাজার রেলক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে সিয়াম মিয়া, একই উপজেলার দাশপাড়া মহল্লার মইন উদ্দিন মিয়ার ছেলে ফাহিম মিয়া। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব।