এদিকে শনিবার জেলা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান।
এদিকে দুপুরে ভোটগ্রহণের জন্য সব কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর তারা বিভিন্ন যানবাহনে মাধ্যমে ওইসব সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যান।
.png)
আখাউড়া উত্তর, আখাউড়া সদর দক্ষিণ, মোগড়া, মনিয়ন্দ ও ধরখার এই ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন: মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, এ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়রম্যান পদে (স্বতন্ত্র) প্রতীক ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৯ জনসহ ২৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি ইউনিয়নের মধ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৮৪ হাজার ৪৩৮ জন। এরমধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ জন ও ৪১ হাজার ৪৩৮ জন নারী ভোটার রয়েছেন। তাছাড়া নির্বাচনে ৪৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ২০৬ জন ও ৪১২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার এবং নির্বাচন গ্রহণকারী কর্মকর্তা মিলিয়ে ৪০ জনের বেশি দায়িত্ব পালন করবেন। এর বাইরে র্যাব, বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স টহল দিবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।