ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবজাতকের মাথা মুখে নিয়ে ঘুরছিল কুকুর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৩১ ডিসেম্বর ২০২১
নবজাতকের মাথা মুখে নিয়ে ঘুরছিল কুকুর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: ফাইল ফটো

রাজশাহীতে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এক নবজাতকের বিছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার একটি ড্রেনের পাশ থেকে ঐ নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করা হয়। 

বর্তমানে ওই নবজাতকের বিচ্ছিন্ন মাথাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক নৈশপ্রহরী প্রথমে নবজাতকের ছিন্ন মাথাটি কুকুরের মুখে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। তবে ঐ নবজাতকের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Advertisement

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম পারভেজ বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙা এলাকার একটি ড্রেন থেকে মৃত এক নবজাতকের ছিন্ন মাথা কুকুর মুখে নিয়ে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয় নিরাপত্তা প্রহরী সেটি দেখে থানায় খবর দেয়। পরে সেই বিছিন্ন মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরো বলেন, এখন নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এজন্য তার ডিএনএ টেস্ট করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!