ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে জামিন পেয়ে কুমিল্লায় চোরাই মালামালসহ ধরা যুবক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৩১ ডিসেম্বর ২০২১
ফেনীতে জামিন পেয়ে কুমিল্লায় চোরাই মালামালসহ ধরা যুবক
গ্রেফতার নাসির উদ্দীন মুন্সি (ছবি: সংগৃহীত)

ফেনীতে চুরির মামলায় জামিনে মুক্তির পাঁচ দিনের মাথায় ফের চোরাই মালামালসহ নাসির উদ্দীন মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার নাসির ফেনী পৌরসভার রেলওয়ে কলোনির বাসিন্দা ওবায়দুল হকের ছেলে।

আরো পড়ুন: প্রতিদিনই ভাঙছে সন্ধ্যা

Advertisement

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন থ্রি এফ হার্ডওয়্যার ট্রেডিং থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে পালানোর সময় টহল পুলিশের হাতে আটক হন নাসির। পরে এ ঘটনায় দোকান মালিক শাখাওয়াত হোসেন বাদী হয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় মামলা করেন। শুক্রবার পুলিশ নাসিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আরো পড়ুন: লোভ দেখিয়ে কিডনি-লিভার হাতিয়ে নিত তারা

ফেনী জেলা পুলিশের মিডিয়া বিভাগের পরিদর্শক হাসান ইমাম বলেন, গ্রেফতার নাসির চুরির মামলায় দীর্ঘদিন কারাভোগের পর পাঁচদিন আগে জামিনে মুক্তি পায়। কিন্তু মুক্তির পরপরই তিনি আবারও চুরি শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!