মৃতদের মধ্যে তাৎক্ষণিক মরিয়ম নামে এক শিশুর পরিচয় জানা গেছে। বাকি দুইজন ও নিখোঁজ একজনের পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুর পৌনে ২টায় ঐ উপজেলার লুটেরচর এলাকা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
.png)
জানা গেছে, ওই ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ। বাকি সাতজন নদী সাঁতরে তীড়ে উঠতে সক্ষম হয়েছেন।
ঘটনাস্থলে থাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।