ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ৪ জানুয়ারি ২০২২
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় ৪৫ মিনিট বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় আটকে ছিল তিন শতাধিক যানবাহন। এর মধ্যে অল্পকিছু যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি ছিল। বাকিগুলো ছিল পণ্যবাহী ট্রাক।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ে। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ৯টার কিছুক্ষণ পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!