ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবমুক্ত করা হলো সেই বিরল প্রজাতির গন্ধগোকুল 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১০ জানুয়ারি ২০২২
অবমুক্ত করা হলো সেই বিরল প্রজাতির গন্ধগোকুল 
অবমুক্ত করা হলো বিরল প্রজাতির গন্ধগোকুল  ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামে বিরল প্রজাতির সেই গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে স্থানীয়দের কাছে বন্দি এই বিরল প্রজাতির গন্ধগোকুলকে উদ্ধার করেছে বন বিভাগ। 

রোববার রাতে বনবিভাগের কর্মকর্তরারা ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করে। পরে ওই দিন রাত ৯টার দিকে পাশের একটি জঙ্গলে গন্ধগোকুলকে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন >>> উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গন্ধগোকুল নামে প্রায় বিলপ্ত প্রজাতির প্রাণীটি গত শুক্রবার সন্ধ্যায় বালিগ্রাম এলাকার একটি মুরগির খামার থেকে মুরগি শিকার করে খাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে গন্ধগোকুল নামের প্রাণীটির ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবকদের হাতে ধরা পরে গন্ধগোকুল নামে এই প্রাণীটি। পরে তারা একটি খাঁচায় প্রাণীটিকে বন্দি করে রাখে। রোববার রাতে বন বিভাগের সদস্যরা বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি বনে অবমুক্ত করে দেয়।

আরো পড়ুন >>> শীতকালে যেসব আমল সহজেই করা যায়

কালকিনি উপজেলা বন কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় প্রথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি ধরা বা শিকার করা সম্পূর্ণ বেআইনি।’

মাদারীপুর জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘উদ্ধারকৃত প্রাণীটিকে অনেকটা বাগডাশের মত দেখতে হলেও সেটি আসলে বাগডাশ নয়। এটির নাম গন্ধগোকুল। আমাদের দেশের বন জঙ্গলে প্রায়ই এই গন্ধগোকুলকে দেখা যায়। এরা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবন যাপন করে থাকে। তা ছাড়া এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বরং উপকারে করে থাকে।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!