ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ১৫ জানুয়ারি ২০২২
ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন চট্টগ্রামের বাসিন্দা। একজনের নাম তুষার আরেকজনের নাম বিপ্লব।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত সাজ্জাদ ও প্রণবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement

এর আগে, ফেনীতে এক ব্যবসায়ীর ১৪ লাখ ৮২ হাজার ২০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, ছিনতাইয়ের টাকায় কেনা তিনটি নতুন মুঠোফোন সেট ও ৫টি ব্যাগ, ছিনতাইয়ের সময় ব্যবহৃত ২টি দা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার সাতজন হলেন ফেনীর দাগনভূঁঞার চন্দ্রপুর গ্রামের দেলোয়ার হোসেন বাবু, ফেনী সদরের সুন্দুরপুরের ওমর ফারুক আরমান, ফিরোজপুরের ভান্ডারিয়ার সুমন সিকদার, গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. সাকিব খান, ফেনীর দাগনভূঁঞার তুলাতলীর নূরুল ইসলাম রনি, লক্ষীপুরের চন্দ্রগঞ্জের মো. শিপন ও ফিরোজপুরের মঠবাড়িয়ার আল আমিন।

শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. বদরুল আলম মোল্লা জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা বিভিন্ন জেলার লোক হলেও সবাই একটি বিশেষ ছিনতাই চক্রের সদস্য ও পরস্পর বন্ধু এবং শহরের রামপুর এলাকায় বসবাস করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!