[ দেশজুড়ে ]
কসবায় মিলল যুবকের মরদেহ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে কসবা পৌর এলাকার টি.আলী মোড়ের একটি ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আসাদ মিয়া কিশোরগঞ্জ জেলার তারাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আরো পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা প্রধানের ভাই আটক
.png)
কসবা থানার ওসি আলমগীর ভূঞা জানান, কসবা পৌর এলাকার টি.আলী মোড়ের কাছে ফাঁকা জায়গায় মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!