ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে মানব পাচারকারী মনির গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ১৭ জানুয়ারি ২০২২
ফেনীতে মানব পাচারকারী মনির গ্রেফতার
গ্রেফতারকৃত মনির আহাম্মদ ওরফে মনির

ফেনীর ফুলগাজীতে মনির আহাম্মদ ওরফে মনির নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনির আহাম্মদ ওরফে মনির ঐ উপজেলার আমজাদহাট ইউনিয়নের হাড়িপুস্করনী গ্রামের খায়ের আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, মনিরের বিরুদ্ধে মানবপাচাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Advertisement

ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দিন জানান, গ্রেফতারকৃত মনির আহাম্মদকে আদালতে পাঠানো হয়েছে। মূল রহস্য উদ্ঘাটনের জন্য তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!