ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকৌশলীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কারাগারে যুবক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৭ জানুয়ারি ২০২২
প্রকৌশলীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কারাগারে যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীর করা মামলায় এক যুবককে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া এক লাখ টাকা জরিমানা করেছে আদালত অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই মামলা করেছিলেন রেজাউন নবী মঞ্জু নামে ওই প্রকৌশলী।

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মাহাবুবুল আলম ওরফে মিলন মাহবুব। তিনি জয়পুরহাট সদর উপজেলার প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

আরো পড়ুন: ছেলের সামনেই ফাঁস দিয়ে প্রাণ দিলেন মা

মামলার বাদী রেজাউন নবীর বাড়ি জয়পুরহাট সদরের জামিয়ার বাগান এলাকায়। ২০১৭ সালের ৮ মার্চ জয়পুরহাট থানায় মাহাবুবুলের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন তিনি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি আসামি মাহাবুবুল তার ফেসবুকে রেজাউন নবীকে নিয়ে একটি পোস্ট দেন। এতে তার সম্পর্কে আপত্তিকর কথা লেখা হয়। এর পরিপ্রেক্ষিতে রেজাউন নবী থানায় মামলা করেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!