সোমবার সকালে ১০টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকার নিজ বসতবাড়ির আমগাছ থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ৪ জানুয়ারি জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন ছোট ভাই মকবুল হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
.png)
আরো পড়ুন: পুলিশের পিকআপ উল্টে দুই এসআই নিহত
এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়ির আমগাছে জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। আজ দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।