সড়কের পাশে মিলল গৃহবধূর মরদেহ
নওগাঁয় সড়কের পাশ থেকে সাথী বানু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ডাকাতপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত গৃহবধূ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে। সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে বালাগাড়ী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার স্বামী-স্ত্রী ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। পরদিন রোববার (১৬ জানুয়ারি) সারাদিন স্ত্রীকে নিয়ে সান্তাহার যোগীপুকুর গ্রামের শ্বশুরবাড়ি ছিলেন আকরাম হোসেন। সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ডাকাতপাড়া এলাকায় পৌঁছালে তাদের পথরোধ করা হয়। একসময় দুর্বৃত্তরা সাথী বানুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। আকরাম হোসেন সেখানে অচেতন হয়ে পড়ে ছিলেন।
.png)
আরো পড়ুন: মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, প্রাণ গেল ২ এসআইয়ের
আকরাম হোসেনের আত্মীয় মোজাম্মেল বলেন, তার প্রথম স্ত্রী লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। দ্বিতীয় স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মায়ের বোনের বাড়িতে গেলে সেখানে দ্বিতীয় স্ত্রী মারা যান। তৃতীয় স্ত্রী শুনলাম দুর্বৃত্তরা পথরোধ করে হত্যা করেছে।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, সকালে রাস্তার পাশে সাথী বানুর মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। দুপুরে মরদেহ উদ্ধার থানায় নেয়া হয়েছে। ওই গৃহবধূর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।