নিজ কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকার, শিক্ষক ধরা
রাজশাহীর বাগমারায় নয় বছর বয়সী মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের নাম শাকিল আহমেদ। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
জানা গেছে, ওই মাদরাসায় দীর্ঘদিন ধরে শিশুদের কোরআন শিক্ষার কার্যক্রম চলছিল। আশপাশের শিশুরা সেখানে থাকতো। সেখানেই তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন মাদরাসা কর্তৃপক্ষ। এজন্য দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
.png)
গত বুধবার ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নেন শিক্ষক শাকিল। পরে শিশুটিকে বলাৎকার করা হয়। ঘটনাটি কাউকে না বলার জন্য ওই ছাত্রকে হুমকিও দেন তিনি। এরপর ভুক্তভোগী ছাত্র কৌশলে মাদরাসা থেকে বাড়িতে চলে যায়। পরে অভিভাবকদের বিষয়টি জানায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া মাত্রই বৃহস্পতিবার রাতে মাদরাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষক শাকিলকে গ্রেফতার করা হয়। রাতে শিশুর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রাজশাহীর বাগমারা উপজেলার দৌলতপুর গ্রামের রিপা খাতুন। ছোটবেলায় বাবা হারিয়েছেন তিনি। বছর ছয়েক আগে মায়ের মৃত্যু হয়। অনাথ রিপার ঠাঁই হয় স্থানীয় ‘মদিনাতুল মনোয়ারা বালিকা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোডিং’ নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে তার থাকা ও পড়াশোনার ব্যবস্থা করা হয়।