ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে সাংবাদিক অহনের ওপর হামলা, প্রধান আসামি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৮, ২৩ জানুয়ারি ২০২২
রূপগঞ্জে সাংবাদিক অহনের ওপর হামলা, প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতার আমির হোসেন বাবু (ছবি: ডেইলি বাংলাদেশ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক আলামিন হক অহনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রূপগঞ্জের বাগবেড় এলাকা থেকে আমির হোসেন বাবুকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে রূপগঞ্জে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকায় ফেরার পথে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলামিন হক অহনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 

হামলার শিকার সাংবাদিক আলামিন হক অহন জানান, শনিবার বিকেলে রূপগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকা যমুনা টিভির অফিসে যাওয়ার পথে কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় হঠাৎ একটি মোটরসাইকেল যমুনার টিভির একটি লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ সময় সাংবাদিক আলামিন হক অহন গাড়ি থেকে নেমে মোটরসাইকেলটির গতিরোধ করে গ্লাস ভাঙার কারণ জিজ্ঞাসা করায় মোটরসাইকেলে থাকা আমির হোসেন বাবু তাকে মারধর শুরু করেন।

Advertisement

আরো পড়ুন: বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ল শালা-দুলাভাই

পরে অহন নিজেকে রক্ষা করতে গাড়িতে উঠে পড়লে ফের বাবুসহ তার ৪/৫ জন সহযোগী তাকে মারধর করেন। এ সময় অহনকে ইট দিয়ে আঘাত করা হয়। হামলার ঘটনাটি ভিডিও ধারণ করলে ক্যামেরাম্যান এহসান ও গাড়িচালক রিয়াজ হোসেনকেও মারধর করা হয়। এ ঘটনায় রাত ১০ টার দিকে আলামিন হক অহন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করার আধা ঘণ্টার মধ্যে পুলিশ স্থানীয় বাগবেড় এলাকা থেকে প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাংবাদিকরের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। এ বিষয়ে মামলা রুজুর হওয়ার আধাঘণ্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!