ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক বিটকয়েনের দাম ৩৫ লাখ!

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ২৩ জানুয়ারি ২০২২
এক বিটকয়েনের দাম ৩৫ লাখ!
আটক দুজন

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে, শনিবার সকাল ও দুপুরে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এবং আত্রাই উপজেলার চৌবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের ৩০ বছর বয়সী সারোয়ার হোসেন ডলার ও ২৫ বছর বয়সী রাকিবুল ইসলাম খন্দকার রকি।

Advertisement

জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধ বিটকয়েন কেনা-বেচার সঙ্গে জড়িত রাকিবুল ও সারোয়ার। সম্প্রতি তাদের এ তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাছে আসে। পরে শনিবার সকালে প্রথমে রাকিবুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চক্রের সমন্বয়কারী সারোয়ারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে আটক করা হয়। তারা বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা বলে প্রচার করছিলেন তারা।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিটকয়েন কেনা-বেচার নামে মানুষকে প্রতারণার নামে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আটক নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!