গাজীপুরের শ্রীপুরে স্টেশন দাঁড়ানো ঢাকা অভিমুখী বলাকা এক্সপ্রেস কমিউটার ট্রেন। যথারীতি সংকেত থেকে স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হয়। কিন্তু স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে যাওয়ার পর বাধে বিপত্তি। চালক দেখলেন ট্রেনের বগি নেই।
সোমবার বিকেল সোয়া চারটার দিকে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
.png)
ইঞ্জিনের পেছনে গিয়ে দেখা যায়, বাফার স্প্রিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে বগিগুলো। এরপর ইঞ্জিনকে আউটার সিগন্যাল থেকে ঘুরিয়ে বগিগুলোর পেছনে নিয়ে সংযুক্ত করা হয়।
ট্রেনের এক যাত্রী বলেন, হঠাৎ দেখলাম জোরেসরে একটা ঝাঁকুনি দিল ট্রেন। এরপর বাইরে তাকিয়ে দেখি ট্রেনের বগি একদিকে ইঞ্জিন আরেক দিকে।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকাগামী কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে থামার সময় হঠাৎ বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর দ্রুত সময়ের মধ্যেই ইঞ্জিন লাগিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।