ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যা নদীতে মিলল নারী-পুরুষের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৬ জানুয়ারি ২০২২
শীতলক্ষ্যা নদীতে মিলল নারী-পুরুষের লাশ
(ছবি: সংগৃহীত)

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক স্থান থে‌কে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। লাশ দু‌টি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের ম‌র্গে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে হাজীগঞ্জ ঘাট এবং বন্দ‌রের আকিজ সি‌মেন্ট ফ‌্যাক্ট‌রি সংলগ্ন নদীর তীর থেকে এই দুই মর‌দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে হয়।

নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া জানান, নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন আছে। তবে পুরুষের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি হত্যাকাণ্ড না অন্য কিছু।

Advertisement

আরো পড়ুন: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

এর আগে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে মুক্তা বেগম নামে এক পোশাক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

২৬ বছর বয়সী মুক্তা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তার সন্ধানে নেমেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!