বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ শহরের নদীপাড়ার একটি বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত নাঈম একই উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া আফরিন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।
.png)
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, নদীপাড়া প্রবাসী আনিছের দ্বিতল ভবনে রঙের কাজ করছিল মিস্ত্রিরা। তার বাড়ির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার চলে গেছে। কাজ করার সময় অসাবধানবসত হাই ভোল্টেজ তারে স্পৃষ্ট হয় নাঈম। এ সময় সহযোগী মিস্ত্রি তুষার উদ্ধার করতে গেলে তিনিও আহত হন। তুষারকে মারাত্বক অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।