ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২৮ জানুয়ারি ২০২২
খাগড়াছড়িতে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
চেঙ্গি নদীতে ডুবে মৃত তিন শিশু। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে নদীতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঐ উপজেলার কলেজ গেইট এলাকার চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- পানছড়ির ছোট ধনপাড়ার দুই বছর বয়সী পিবির চাকমা ও তার বোন প্রজ্ঞা চাকমা এবং একই এলাকার ঝরঝরি চাকমা।

পানছড়ি থানার ওসি আনসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, দুপুরে চেঙ্গী নদীর ড্যামে পড়ে যায় পিবির। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!