নরসিংদীতে কুখ্যাত ডাকাত শাহ আলমসহ গ্রেফতার ১০
সম্প্রতি নরসিংদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলা শহরে যখন আলোচনার ঝড়, ঠিক সেই মুহূর্তে সোমবার দিনব্যাপী নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।
অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাতের হামলায় মধাবদী থানার ওসি সৈয়দুজ্জামান আহত হয়েছেন। এ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার, তার সহযোগী, বিদেশি পিস্তল, দু’নালা বন্দুক, কার্তুজসহ উদ্ধার করেছেন বেশকিছু দেশীয় অস্ত্র। এর সঙ্গে প্রায় ১০ ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ।
আরো পড়ুন: বিয়ের আশ্বাসে প্রেম, মাঝরাতে বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণ
.png)
মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মাধবদীর আমদিয়ায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত শাহ আলমসহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া চরাঞ্চলে সহিংসতা ও টেঁটা যুদ্ধের মূলহোতা মানিকসহ তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চরাঞ্চলে ধারাবাহিক সহিংসতার মূলহোতা মানিক মিয়াকে একটি দু’নালা বন্দুক ও ৪টি কার্তুজসহ আটক করা হয়।