ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে সেই আলমগীরকে খুঁজে পেল পুলিশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২ ফেব্রুয়ারি ২০২২
অবশেষে সেই আলমগীরকে খুঁজে পেল পুলিশ
পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীর

অবশেষে ‘দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বগুড়ার সেই আলমগীর কবিরকে খুঁজে পেয়েছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, আলমগীর কবিরকে চাকরি দেওয়া হবে। তবে কোথায়, কোন পদে চাকরি দেওয়া হবে সেটা এখনো জানা যায়নি।

আলমগীর কবির বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাইরাল হয়। তার পোস্টটি নিয়ে দেশি গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়।

Advertisement

এর আগে নিজের টানানো পোস্টার নিয়ে আলমগীর কবির বলেন, প্রয়োজনের তাগিদে এ পোস্টার লাগিয়েছি। আমার বন্ধুদের অনেক দিন হলো টিউশনির কথা বলছি, কিন্তু তারা দিতে পারছে না। এর মধ্যে আমি একটা টিউশনি পাই। সেখানে দেড় হাজার টাকা বেতন দেয়। কিন্তু এই টাকা দিয়ে হয় না। আমার পরিবারের অবস্থাও ভালো না।

কবির বলেন, চাচ্ছিলাম নিজে কিছু একটা করি। আমার এ টাকা দিয়ে হচ্ছে না। আমাকে মাঝে মধ্যেই ঢাকায় যেতে হয়, পরীক্ষা দিতে। আমার কিছু জমানো টাকা ছিল, যা দিয়ে বেশ কয়েকবার ঢাকায় গিয়ে পরীক্ষা দিয়েছি। এখন ধার-দেনা করে চলছি। অনেক ঋণের মধ্যে আছি আমি। গত মাসে একাধিকবার (বিভিন্ন চাকরি পরীক্ষার) ভাইভা দিতে ঢাকায় যেতে হয়েছে। অনেক টাকা খরচ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
ট্যাগ: পুলিশ বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!