ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২২
মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক
মুজিবনগর থানা, মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় নাসির শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রম্মনগর গ্রামের সাত্তার শেখের ছেলে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মুজিবনগরের কাগমারী মাঠ থেকে তাকে আটক করেন ৬ বিজিবির আনন্দবাস ক্যাম্পের সদস্যরা।

আনন্দবাস ক্যাম্পের কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম জানান, বিজিবির সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দিতে গেলে বাংলাদেশ অভ্যন্তরের কাগমারী মাঠে নাসির শেখ নামে ঐ ভারতীয় নাগরিককে আটক করে। পরে নিয়মিত মামলা দিয়ে তাকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।

Advertisement

মুজিবনগর থানার ওসি রাসেল মেহেদী জানান, বিজিবি নাসির শেখকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!