একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।
.png)
আরো পড়ুন: ‘নারীর নেশায়’ ছুটে গিয়ে কাটা গলা নিয়ে হাসপাতালে ছটফট করছেন রবিউল
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চন্দনগাতী গয়হাট্রা আলীম মাদরাসার আরবি বিষয়ক সিনিয়র শিক্ষক ছিলেন নজরুল ইসলাম। তিনি নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট পার হয়ে মাদরাসায় যাতায়াত করতেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খেয়াঘাট পারাপারের সময় আসামি রুহুল কুদ্দুসের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তিনি আড়াই হাজার টাকা ক্ষতিপূরন দাবি করেন। এরই জেরে ২০১৪ সালের ৫ এপ্রিল উভয়ের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে মাদরাসাশিক্ষক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলায় ১৯ জনের সাক্ষ্য শেষে আজ এ রায় প্রদান করেন বিচারক।