বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ ও রূপসা থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ইন্তাজ মোল্লাকে গ্রেফতার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, আটকের পর র্যাবের সদস্যরা ইন্তাজ মোল্লাকে থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ ঘটনার হোতা ইন্তাজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছে।
.png)
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বুধবার পাচানী গ্রামের মৃত ইকলাস মোল্লার ছেলে ইসরাইল মোল্লা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আকস্মিকভাবে তার বাড়িতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা, তার ছেলে সোহাগসহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বেধড়ক বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌঁছে চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী খাদিজা পারভীন বাদী হয়ে ইন্তাজ মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করে।