ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২২
হবিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
ফাইল ছবি

সারা দেশের ন্যায় হবিগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কলেজ ছাড়াও সংশ্লিষ্ট ওয়েব সাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করছে শিক্ষার্থীরা।

এবারের ফলাফলে হবিগঞ্জে জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। জেলায় পাশের হার ৯৪.৮১ শতাংশ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। 

তিনি জানান, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলা থেকে মোট ১২ হাজার ২১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৫২৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ এসেছে মোট ৪৪০টি। পাশের হার ৯৪.৮১ শতাংশ। ৪৪০টি জিপি-এ ৫ এর মধ্যে ১৮৯টি পেয়েছে ছেলেরা আর ২৫১টি পেয়েছে মেয়েরা। জিপিএ-৫ এর ক্ষেত্রে জেলার ৯টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশি এসেছে। যার সংখ্যা ২৫৪টি। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে আজমিরীগঞ্জ উপজেলা। সেখান থেকে এসেছে মাত্র ১টি জিপিএ-৫।

Advertisement

আরো পড়ুন: গাজীপুরে আমেরিকান মেডিকেল সেন্টার উদ্বোধন

এছাড়াও আলিম পরীক্ষায় জেলা থেকে মোট ৯২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৭২ জন শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পুরো জেলা থেকে জিপিএ-৫ এসেছে মাত্র ১৮টি। এরমধ্যে সর্বোচ্চ ৭টি জিপিএ-৫ পেয়েছেন চুনারুঘাট উপজেলার শিক্ষার্থীরা। তবে বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জ থেকে মোট ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮৫ জন শিক্ষার্থী। কারিগরি শাখা থেকে জেলার কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পাননি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!