বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল।
নিহত আতিকুল ইসলাম (২২) সুনামগঞ্জের দিড়াই উপজেলার আলীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। এছাড়াও আহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
.png)
আরো পড়ুন >>> মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মুহূর্তেই হলেন ছিন্নভিন্ন
সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে একটি ট্রাক সাগরদিঘী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সাগরদিঘী থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি মধুপুর যাওয়ার পথে ওই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে আতিকুল ইসলামের মৃত্যু হয়। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।