ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মা পেল সেই নবজাতক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২২
বাবা-মা পেল সেই নবজাতক
নবজাতক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা সেই নবজাতকের দায়িত্ব নিয়েছেন এক নিঃসন্তান দম্পতি।

প্রায় শতাধিক দম্পতির আবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নবজাতকটিকে তাদের হাতে তুলে দেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ। তবে শিশুটির ভবিষ্যত বিবেচনায় ওই দম্পতির পরিচয় গোপন রাখা হয়।

এ বিষয়ে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, শতাধিক আবেদন যাচাই-বাছাই করে এবং জেলা প্রশাসকের পরামর্শে নিঃসন্তান এক দম্পতির কোলে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন প্রক্রিয়া শেষ করে শিক্ষিত, সচ্ছল ও নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটিকে তুলে দিলাম। সুবিধাবঞ্চিত শিশু হিসেবে তার ভবিষ্যৎ চিন্তা করে ওই দম্পত্তির পরিচয় গোপন রাখা হয়েছে।

Advertisement

রোববার রাতে বাঁশখালীর সাধনপুরের বাসিন্দা বিলকিস আক্তার পরিচয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন এক নারী। তার সঙ্গে ছিলেন আরো দুই নারী। ভর্তির ঘণ্টা দুয়েক পরে ওই নারীর কোলে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। কিন্তু পরদিন সকালে ছাড়পত্র দিতে গেলে বেডে শুধুমাত্র নবজাতককে পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি শিশুটিকে নিজ কার্যালয়ে নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!