ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সারাদিন ঘোরাঘুরির পর রাতে হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২২
সারাদিন ঘোরাঘুরির পর রাতে হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

টঙ্গী বাজারের মঞ্জুরি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন চাঁদপুর সদরের সন্দেসপুর গ্রামের ইব্রাহীমের ছেলে। সে গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় থাকত।

মামলা সূত্রে জানা গেছে, তিন বছর আগে ইসমাইলের সঙ্গে ঐ তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তারা। বুধবার রাত ১১টার দিকে দেখা করার কথা বলে ঐ তরুণীকে টঙ্গী বাজারের মঞ্জুরি আবাসিক হোটেলে নিয়ে যায় ইসমাইল। সেখানে তাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে সে। 

Advertisement

এর আগেও একই জায়গায় নিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ঐ তরুণীকে ধর্ষণ করে ইসমাইল। এমনকি ধর্ষণের বিষয়টি গোপন রাখতে ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেয় সে। উপায় না পেয়ে বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!