গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
আরো পড়ুন: ‘আমার শেষ ইচ্ছা, মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে’
.png)
হাইওয়ে পুলিশ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ ছিল। এ সময় জাহাঙ্গীর আলম যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছিলেন। বেপরোয়া গতির একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল আলম বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে। গত এক বছর আগে তিনি এ থানায় যোগদান করেন।
এদিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, এভাবে ডিউটিরত অবস্থায় আমাদের একজন সহকর্মীর বিদায় সত্যিই দুঃখজনক, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি। তবে টোলপ্লাজায় থাকা সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।