[ দেশজুড়ে ]
অজ্ঞাত লাশের পকেটে মিলল পেঁয়াজ-খাবার
রাজৈর থানা, মাদারীপুর
মাদারীপুরের রাজৈরে খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গায়ে থাকা জ্যাকেটের পকেটে কিছু পেঁয়াজ ও খাবার পাওয়া গেছে।
শনিবার দুপুরে রাজৈর পৌরসভার বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজৈর পৌর এলাকায় খালের মধ্যে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
.png)
রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, আমরা লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ধারণা করছি সে মানসিক ভারসাম্যহীন। আমরা তার জ্যাকেটের পকেট থেকে কিছু পেঁয়াজ ও খাবার পেয়েছি। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!