ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংকের টাকা নিতে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল ক্ষতবিক্ষত লাশ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২২
ব্যাংকের টাকা নিতে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল ক্ষতবিক্ষত লাশ
ফাইল ছবি

নিখোঁজের ৫ দিন পর রাহেলা বেগম নামে এক গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে গংগাচড়া থানার পুলিশ। রোববার সকালে গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আহেলা বেগম রংপুর নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত মুনজাব আলীর স্ত্রী। তিনি স্বামীর মৃত্যুও পর থেকে বুড়িহটি চ্যাংমারী এলাকার গুচ্ছগ্রাম আবাসনে বসবাস করতেন। তার একমাত্র ছেলে রায়হান বাবু ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর রাহেলা বেগম স্থানীয় একটি জুটমিলে চাকরি করতেন।

এলাকাবাসী জানায়, বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভবনের ভেতর থেকে গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেয় তারা। ঘটনাস্থলে গিয়ে ভবনের দরজা ভেঙে আহেলা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে সিআইডি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠায়।

Advertisement

আরো পড়ুন: স্ত্রী খুনের দায়ে গ্রেফতার স্বামী, ছাড়াতে যাচ্ছেন স্ত্রীই!

নিহতের ভাই মন্টু ও বাচ্চু মিয়া জানান, রংপুরে একটি ব্যাংকে তার ডিপিএস অ্যাকাউন্ট ছিল। সেখানে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা জমা রাখতেন। ব্যাংকে টাকা জমা দেওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি বুড়িহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাইদুলের কাছে রেখেছিলেন। জমি কেনার কথা বলে গত ১৬ ফেব্রুয়ারি বুধবার ব্যাংকে জমানো ডিপিএসের টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হন রাহেলা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের এ ঘটনার শনিবার গংগাচড়া মডেল থানা পুলিশকে জানায় নিহতের বড় বোন আতিমন বেগম। এর একদিন পর রোববার সকালে নিখোঁজ রাহেলা বেগমের লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধারের পর থেকে কৃষি ফার্ম শ্রমিক সমিতির সভাপতি নৈশপ্রহরী শহিদুল ইসলাম সাইদুল পলাতক রয়েছেন বলে জানান নিহতের পরিবার।

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়বুর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।‌ 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!